কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ২২ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : 12:00 pm

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি জানায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীজুড়ে ২০০টিরও বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে। একই সঙ্গে, মহানগরের সবকটি প্রবেশপথে কড়া চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে।
এছাড়াও মাঠে সক্রিয় থাকবে ডিএমপির বিশেষায়িত ইউনিটগুলো। এর মধ্যে ডিবি এবং সিটিটিসি ইউনিট সার্বক্ষণিক মোতায়েন থাকবে। পাশাপাশি সাদা পোশাকে এসবি এবং আইএডি গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবে।
ডিএমপি সূত্রে আরও জানা যায়, যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করার জন্য মহানগরের বিভিন্ন পয়েন্টে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে। এ ছাড়া, ঢাকার চারটি প্রধান কন্ট্রোলরুমে পর্যাপ্ত সংখ্যক ফোর্স স্ট্যান্ডবাই বা রিজার্ভ রাখা হবে। একই সঙ্গে, ডিএমপির ১৮ হাজারেরও বেশি কর্মকর্তা ও ফোর্স মাঠে থেকে দায়িত্ব পালন করবে।

Facebook Comments Box

Posted ১২:০০ পিএম | সোমবার, ২২ জুন ২০২৬

The Daily Sarod |