শিরোনাম
সাংবাদিক লিয়াকত হোসেনের ৩৩তম মৃত্যুবার্ষিকী শুক্রবার দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিজিবির রিজিয়ন কমান্ডারের মণ্ডপ পরিদর্শন বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান

কায়রো দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

সৌদি আরব প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ০৮ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 10:10 pm

কায়রো দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

যথাযোগ্য মর্যাদায় মিশরের কায়রো দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম।

স্থানীয় সময় সন্ধা ৬টায় দূতাবাসের ১ম সচিব ও দুতালয় প্রধান মুহাম্মদ ইসমাঈল হুসাইন এর সঞ্চালনায় জুম ওয়েবিনারে মূল অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত এরপর ঢাকা থেকে পাঠানো রাষ্ট্রপতির বানী পাঠ করেন মুহাম্মদ ইসমাঈল হুসাইন ও প্রধানমন্ত্রীর বানী পাঠ করেন দুতাবাসের তৃতীয় সচিব আতাউল হক।

অনলাইন জুম মিটিংয়ে রাষ্ট্রদূত মনিরুল ইসলাম এর স্বাগত বক্তব্যের পর আইসিটি বিভাগ হতে পাওয়া বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের ওপর নির্মিত ভিডিও প্রচার করা হয়।

পরে বাংলাদেশ থেকে আলোচনায় অংশ নেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা ও ডাক্তার সাফায়েত উল্লাহ। ঢাকাস্থ মিশর দুতাবাসের সাবেক রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জত, সৌদি আরবে বাংলাদেশ রিপোর্টারস ইউনিয়নের সভাপতি সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিন ও যুক্তরাজ্য থেকে যোগ দেন দি গার্ডিয়ান ও প্রথম আলোর প্রতিনিধি মুঃ ওয়াসিম উদ্দিন ভুঁইয়া।

এসময় মিশরের রাজধানী কায়রো ও বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশি অভিবাসীরা যোগ দিয়ে দিবসটির তাৎপর্য উল্লেখ করে বক্তব্য প্রদান করেন।
জুম মিটিংয়ে যোগ দেন মুক্তিযুদ্ধার সন্তান এবং জাতিসংঘে (খাদ্য ও কৃষি সংস্থা) কর্মরত মিশর প্রবাসী নাফিজ আহমেদ খান, কায়রো আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক জনাব শাহজাহান ভুঁইয়া, ডা. আরিফুল হক, ইসা আহমেদ সহ পেশাজীবী প্রবাসীরা।

সর্বশেষে রাষ্ট্রদূত মনিরুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করে তার বক্তব্যে বলেন,’১৯৭১ সালে ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণই ছিল প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র। ৭ই মার্চের ভাষনের পরই সমগ্র দেশ জুড়ে বাংলার সর্বস্তরের মানুষ সংগঠিত হতে শুরু করে এবং স্বাধীনতার আন্দোলনের চূড়ান্ত রূপ লাভ করে ২৫ মার্চের কালরাত্রে বঙ্গবন্ধু গ্রেফতারের পর। যার পথ-পরিক্রমায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যূদয় ঘটে’।

তিনি বাংলাদেশের উন্নয়নে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাসত্মবায়নে সকলকে দেশে-বিদেশে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে এবং আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে ব্রতি হওয়ার আহ্বান জানান।

এর আগে, ৭ মার্চ রাষ্ট্রদূত মনিরুল ইসলাম দুতাবাস প্রাঙ্গণে দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপনের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির সূচনা করেন।

Facebook Comments Box

Posted ১০:০৯ পিএম | সোমবার, ০৮ মার্চ ২০২১

The Daily Sarod |