শিরোনাম
নিউইয়র্কে ব্রাহ্মণবাড়িয়া সমিতির প্রস্তুতি সভা পৌরসভার সাড়া না পেয়ে নিজ অর্থায়নে ড্রেন পরিষ্কার করছেন স্থানীয়রা পাইপ দিয়ে পানি খাইয়ে ছাগল মোটাতাজা, গা ঢাকা দিয়েছেন ছাগলের মালিক ‘জ্ঞানী স্বরাষ্ট্রমন্ত্রী’ ‘অতি তৎপরতা’ নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশবাসী উপকৃত হতো: রুমিন ফারহানা পুশইনের আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে সতর্কত অবস্থায় বিজিবি আখাউড়ায় ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, ট্রেনচালক আটক বিশিষ্ট সমাজসেবক আমিনুল হক আর নেই ব্রাহ্মণবাড়িয়ায় ফের ট্রেনে পাথর নিক্ষেপ, আহত হিসাব রক্ষক  ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে চোখ হারালেন আইনজীবী ডিসি সারওয়ার ‘চোখ খুলে দিয়েছেন’, মাজারের স্বচ্ছতা নিশ্চিত করব: আরিফুল হক

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ২১ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : 7:46 pm

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। আজ রোববার (২১ জুন) সকালে দেশটির আল শাহানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এক ভারতীয় নাগরিকও নিহত হয়েছেন।
নিহত পাঁচ বাংলাদেশির সবাই সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা। তারা হলেন- জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রা হয়েছে। বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক।
তিনি জানান, কাতারে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, বাংলাদেশিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

Facebook Comments Box

Posted ৭:৪৬ পিএম | রবিবার, ২১ জুন ২০২৬

dainiksarod |