শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

কসবা সীমান্তহাটে দু’দেশের এডিএম পর্যায়ে বৈঠক

কসবা প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 9:30 pm

কসবা সীমান্তহাটে দু’দেশের এডিএম পর্যায়ে বৈঠক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাটের বিরাজমান সমস্যা নিয়ে দু’ দেশের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট (এডিএম) পর্যায়ে ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সীমান্ত হাট হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সীমান্ত হাটের অচলাবস্থা নিরসন সহ ক্রেতা ও বিক্রেতা বৃদ্ধি এবং ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অতিথিপাশের বিষয়টিও আলোচনা করা হয়েছে। অতিথিপাশের বিষয়টি দুই দেশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়। এসময় হাট ঘুরে দেখেন এবং ব্যবাসায়ীদের সাথে কথা বলেন উভয় দেশের কমিটির নেতৃবৃন্দ। সভায় দুই দেশেরই হাটের ব্যবস্থাপনা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।

দুই দেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন ভারতীয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরেশ চন্দ্র দাস এবং বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামছুজ্জামান। এ সময় ভারতের পক্ষে আরো উপস্থিত ছিলেন সিপাহী জলা জেলার এসডিএম সুধাকর সিন্ধি, ত্রিপুরার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অমলেন্দু দেব, মধুপুর থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক, কমলাসাগর বিওপি বিএসএফ কমান্ডার জে.ম্যাথিও, বিশালঘর পঞ্চায়েত সমিতির সভাপতি দুলন সরকার হাজারী এবং বাংলাদেশের ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, ৬০ বিজিবি’র সহ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম, কসবা সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার ও কসবা থানা ওসি আবদুল মালেক।

Facebook Comments Box

Posted ৯:৩০ পিএম | রবিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |