শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

কসবায় ৬ষ্ঠ শ্রেণিতে ছাত্রীকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ

সুমন রায়   প্রিন্ট
বুধবার, ১০ এপ্রিল ২০১৯   সর্বশেষ আপডেট : 8:49 pm

কসবায় ৬ষ্ঠ শ্রেণিতে ছাত্রীকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে তুলে নিয়ে রাতভর উপর্যুপুরি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার খাড়েরা ইউনিয়নের ধর্মপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ওই কিশোরীকে মেডিকেল টেষ্ট করার পর আদালতে জবানবন্দী প্রদান করেছেন। এঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, গত রোববার কসবা সদরের একটি বিদ্যালয়ে ছুটি হওয়ার পর ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া কিশোরী বিকালে বাড়ির দিকে যাচ্ছিল। এসময় উপজেলার ধর্মপুর গ্রামে আবদুর রশিদের পুত্র ফারুক মিয়া (২৮) একই গ্রামের শাহরিয়া এবং মিঠু পাঠানের সহযোগিতায় জোড়পূর্বক অটোরিক্সায় করে তাকে ধর্মপুরে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়। রাতে ফারুকের বাড়িতে এনে পুরানো একটি ঘরে আটকে রেখে উপর্যুপুরি রাতভর ধর্ষন করে। স্কুল থেকে বাড়ি না ফেরায় বিকেল থেকে রাতভর বাড়ির লোকজন মেয়েটির সন্ধানে সকল আত্মীয় স্বজনের বাড়িতে যোগাযোগ করে কিশোরীর মা। পরদিন সোমবার সকালে ফারুক এবং তার সহযোগিরা মেয়েটিকে চলন্ত অটোরিক্সা থেকে তার বাড়ির পাশে ফেলে চলে যায়। কিশোরীর আত্মচিৎকারে লোকজন তাকে বাড়িতে নিয়ে যায়।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল মালেক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় ওই কিশোরীর মা থানায় মামলা দায়ের করেছেন। মামলা রেকর্ড করা হয়েছে। বুধবার জেলা সদর হাসপাতালে কিশোরীর মেডিকেল টেষ্ট করার পর আদালতে হাজির করা হয়। সেখানে ম্যাজিষ্ট্রেটের কাছে জবানবন্দি রেকর্ড করা হয়। অভিযুক্ত আসামীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

Posted ১০:৫৭ পিএম | বুধবার, ১০ এপ্রিল ২০১৯

The Daily Sarod |