শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

কসবায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 9:50 pm

কসবায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা নয় বছরের এক শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. রফিক মিয়া (২৪) এক মাদরাসার শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহম্পতিবার বিকালে উপজেলার কায়েমপুর ইউপির মইনপুর হাফিজিয়া ইসলামিয়া মাদরাসা থেকে পুলিশ তাকে আটক করেছে। আটক শিক্ষকের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, অভিযুক্ত শিক্ষকের কাছে প্রতিদিন সকালে ওই শিশু সহ কয়েকজন আরবী পড়তে যেত। পড়া শেষে অন্যসব শিক্ষার্থীদের বিদায় করে দিয়ে ওই শিশু শিক্ষার্থীকে অভিযুক্ত শিক্ষক বাড়িতে পড়ে যেতে বলতো। এসময় ওই শিশুর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে শিক্ষক রফিক হাত দিত। বিষয়টি ওই শিশু বাড়িতে গিয়ে জানালে পরিবারের সদস্যরা ঘটনাটি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানায়। চেয়ারম্যান থানায় ঘটনাটি অবহিত করলে পুলিশ শিক্ষক রফিককে আটক করে থানায় নিয়ে আসে।

তিনি আরো জানান, এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৯:১৮ পিএম | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯

The Daily Sarod |