কসবা প্রতিনিধি
প্রিন্ট
মঙ্গলবার, ০১ অক্টোবর ২০১৯
সর্বশেষ আপডেট : 7:39 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইয়াবাবড়ি বিক্রির দায়ে আরব আলী (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম।
দণ্ডপ্রাপ্ত আরব আলী নরসিংদীর সদর উপজেলার বাসাইল গ্রামের সরাফত আলীর পুত্র। তাকে মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, আরব আলী (১ অক্টোবর) মঙ্গলবার সকালে কসবা পৌর শহরের কালিকাপুর এলাকায় ইয়াবা ট্যাবলেট বেচা-কেনা করছেন। এ সময় ৬০ বিজিবির একটি দল আরব আলীকে ১৪টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। দুপুরে আরব আলীকে নির্বাহী হাকিম উপজলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের কার্যালয়ে নিয়ে আসেন। সেখান আরব আলী ইয়াবা বেচা-কেনার কথা স্বীকার করলপ ভ্রাম্যমান আদালত তাকে তিন মাসপর বিনাশ্রম কারাদণ্ড দেন।
উপজেলা নির্বাহী কর্মকতা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম বলেন, ইয়াবা ট্যাবলেট বিক্রির দায়ে আরব আলীকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকে পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানাে হয়েছে।
Posted ৭:৩৯ পিএম | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya