শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

কসবায় মাইক্রোবাস চাপায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৪ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 9:55 pm

কসবায় মাইক্রোবাস চাপায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবার মাইক্রোবাস চাপায় জহিরুল হক ভূঁইয়া (৭০) নামের এক অবসর প্রাপ্ত শিক্ষক নিহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সৈয়দাবাদে এই দূর্ঘটনা ঘটে। তিনি উপজেলার সৈয়দাবাদ এলাকার আব্দুল আজিজ ভূঁইয়ার ছেলে ও স্থানীয় বাদৈর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন গত এক বছর আগে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জহিরুল হক স্থানীয় তিনলাখ পীর বাসস্টপে মহাসড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এসময় কুমিল্লা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস পেছন থেকে জহিরুল হক কে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, নিহতের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। ঘাতক মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

Facebook Comments Box

Posted ২:৩৭ পিএম | শুক্রবার, ০৪ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |