শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

কসবায় বালি চাপায় স্কুল ছাত্র নিহত

কসবা প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ১৮ মে ২০১৯   সর্বশেষ আপডেট : 7:39 pm

কসবায় বালি চাপায় স্কুল ছাত্র নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বালি চাপায় কেফায়েত উল্লাহ (১৩) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জয়নগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কেফায়েত উল্লাহ উপজেলা বাদৈর ইউনিয়নের বর্ণী গ্রামের জালাল মিয়ার পুত্র। সে জয়নগর লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, কেফায়েত উল্লাহ গোপীনাথপুর ইউনিয়নের বিঞ্চুউড়ী গ্রামে খালুর বাড়িতে থেকে পড়াশোনা করেন। সকালে কেফায়েত উল্লাহ বাড়ির পাশে খেলাধুলা করছিল। এর কিছুক্ষণ পর জানা যায়, কেফায়েত উল্লাহ বাড়ির পাশে ড্রেজার দিয়ে উত্তোলন করে উঁচু করে রাখা বালি ধ্বসে চাপা পড়েছে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় বালির কাজ করা দুইজন শ্রমিকও আহত হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। অভিযোগ পেলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৭:৩৯ পিএম | শনিবার, ১৮ মে ২০১৯

The Daily Sarod |