কসবা প্রতিনিধি
প্রিন্ট
শুক্রবার, ২২ মার্চ ২০১৯
সর্বশেষ আপডেট : 3:34 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পিকআপ ভ্যান থেকে সাড়ে পাঁচ মণ গাজা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কুটি-চৌমুহনী এলাকা থেকে অভিযান চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কসবা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল করিম। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এএসপি আব্দুল করিম আরও জানান, কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে একটি পিকআপ ভ্যান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় যাচ্ছে- এমন সংবাদ পেয়ে কসবা থানা পুলিশের একটি দল কুটি-চৌমুহনী এলাকায় অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ ভ্যান ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে পিকআপ ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ২২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাঁজা বহনকারী পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে।
Posted ৩:৩৪ পিএম | শুক্রবার, ২২ মার্চ ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya