শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

কসবায় পাচারকালে মাদক সহ আটক ৩

কসবা প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ২৮ এপ্রিল ২০১৯   সর্বশেষ আপডেট : 9:48 pm

কসবায় পাচারকালে মাদক সহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত শনিবার রাতে কসবা-নয়নপুর সড়কের কায়েমপুর এলাকায় মাদক পাচারকালে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২২ কেজি ভারতীয় গাজা, ৮৮টি বিয়ার ক্যান ও ২০ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নোয়াবাড়ি গ্রামের আবদুর রহিম মিয়ার ছেলে মো. শাহীন (২৯), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গিরিশনগর গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে আবু তাহের (২০) ও একই উপজেলার রাজভল্লবপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে মো.মামুন (২০)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

কসবা থানা অফিসার ইনচার্জ আবদুল মালেক জানান, শনিবার রাতে উপজেলার কায়েমপুর এলাকায় মাদক পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় ৩ জনকে মাদক সহ আটক করা হয়। রোববার গ্রেপ্তাকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৪৮ পিএম | রবিবার, ২৮ এপ্রিল ২০১৯

The Daily Sarod |