বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
বুধবার, ০৪ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 2:27 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক নববধূকে উত্যক্ত ও তার স্বামীকে হত্যার হুমকি অভিযোগে আটক উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য শরিফুল ইসলাম হৃদয়কে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।
বুধবার(০৪ মার্চ) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সংবাদ বিজ্ঞপ্তির কপি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শরিফুল ইসলাম হৃদয়কে বহিষ্কারের কথা উল্লেখ্য করা হয়।
জানা যায়, কসবা পৌর এলাকার ফুলতলী গ্রামের আবুল খায়েরের মেয়ে রাহিমা আক্তার এর সাথে আখাউড়া উপজেলার মীরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা খুরশিদ মিয়ার ছেলে মো. মহসিন মিয়ার গত ২২ ফেব্রুয়ারি বিয়ে হয়। বিয়ের পর গত মঙ্গলবার সন্ধ্যায় বাপের বাড়িতে স্বামীসহ বেড়াতে আসে নববধূ।
এই সংক্রান্ত আগে প্রকাশিত সংবাদঃ কসবায় নববধুকে উত্যক্ত করার অভিযোগে ৩ ছাত্রলীগ কর্মী আটক
গত ২৬ ফেব্রুয়ারী সকালে নববধূ তার স্বামীকে নিয়ে পৌর শহরে কেনাকাটা করতে আসেন। এ সময় কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ও মড়াপুকুরপাড় গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে শরিফুল ইসলাম হৃদয় (২৫), পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও তালতলা গ্রামের মো.জলিল মিয়ার ছেলে জান্নাতুল মিয়া (২৩) ও কাঞ্চনমূড়ি গ্রামের মো.দুলাল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২৪) ওই নববধূকে বার বার উত্যক্ত করতে থাকে এবং একপর্যায়ে আক্রমন করতে যায়। নববধু ও তার স্বামী কেনাকাটা না করে তাদের হাত থেকে রক্ষা পেতে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়েও অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে এবং নববধূর স্বামীকে হত্যা করে রাহিমাকে বিধবা করার হুমকি দেয় ছাত্রলীগের ওই তিন নেতা।
নিরুপায় হয়ে নববধূর পিতা মো.আবুল খায়ের ঘটনার প্রতিকার চেয়ে এ বিষয়ে তাৎক্ষনিক থানায় অভিযোগ করেন। পরে অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের আটক করে জেলহাজতে প্রেরণ করেন।
রাফি//–
Posted ২:২৭ পিএম | বুধবার, ০৪ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya