শিরোনাম
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি

কসবায় নববধুকে উত্যক্ত করার অভিযোগে ৩ ছাত্রলীগ কর্মী আটক

রুবেল আহমেদ, কসবা প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 2:31 pm

কসবায় নববধুকে উত্যক্ত করার অভিযোগে ৩ ছাত্রলীগ কর্মী আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নববধূকে উত্যক্ত করার অভিযোগে ৩ ছাত্রলীগকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কসবা পৌরসভার ৩ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও তালতলা গ্রামের মো.জলিল মিয়ার ছেলে জান্নাতুল মিয়া (২৩), মড়াপুকুরপাড় গ্রামের মো.বাবুল মিয়ার ছেলে শরিফুল ইসলাম হৃদয় (২৫) ও কাঞ্চনমূড়ি গ্রামের মো.দুলাল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২৪)।

এ ঘটনায় নববধূর পিতা আবুল খায়ের কসবা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, কসবা পৌর এলাকার ফুলতলী গ্রামের আবুল খায়েরের মেয়ে রাহিমা আক্তার এর সাথে আখাউড়া উপজেলার মীরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা খুরশিদ মিয়ার ছেলে মো. মহসিন মিয়ার গত ২২ ফেব্রুয়ারি বিয়ে হয়। বিয়ের পর গত মঙ্গলবার সন্ধ্যায় বাপের বাড়িতে স্বামীসহ বেড়াতে আসে নববধূ।

বুধবার সকালে নববধূ তার স্বামীকে নিয়ে পৌর শহরে কেনাকাটা করতে আসে। এ সময় আটককৃতরা বার বার উত্যক্ত করতে থাকে এবং একপর্যায়ে আক্রমন করতে যায়। নববধু ও তার স্বামী কেনাকাটা না করে তাদের হাত থেকে রক্ষা পেতে বাড়ি চলে যায়। এ সময় তিন ছাত্রলীগকর্মী বাড়িতে গিয়েও অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে এবং নববধূর স্বামীকে হত্যা করে রাহিমাকে বিধবা করার হুমকি দেয়।

নিরুপায় হয়ে নববধূর পিতা মো.আবুল খায়ের ঘটনার প্রতিকার চেয়ে থানায় ফোন দেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন এ বিষয়ে অভিযোগ দায়ের করার কথা বললে আবুল খায়ের তাৎক্ষনিক থানায় অভিযোগ করেন।পরে অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় এলাকায় অভিভাবকদের মাঝে আতংকের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য আটককৃত জান্নাতুলের বিরুদ্ধে এর আগেও উত্যক্ত করার অভিযোগ রয়েছে।

উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক কাজী মানিক সাংবাদিকদের জানান, আটককৃতদের ছাত্রলীগের কোনো পদ পদবীতে নাই।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নববধূকে উত্যক্ত করার অভিযোগে তিন ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে কসবা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.মিজানুর রহমান ভূঞা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নববধুকে উত্যক্ত করার দায়ে আটককৃতদের কোন ক্রমেই ছাড় দেয়া হবেনা। তাদের বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

রুবেল/রাফি/-

Facebook Comments Box

Posted ১২:০১ এএম | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |