শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

কসবায় দুই বাসের সংঘর্ষে চালক নিহত

কসবা প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ১৬ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 12:14 pm

কসবায় দুই বাসের সংঘর্ষে চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নূরু মিয়া (৪২) নামে এক চালক নিহত হয়েছেন।

শনিবার সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া পৌর বাস টার্মিনাল ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে সুখী পরিবহনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। পথে কসবার তিনলাখপীর এলাকায় রাঙামাটিগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে সুখী পরিবহনের চালক নুরু মিয়া গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী জেলা কুমিল্লায় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পথে তিনি মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে খাঁটিহাতা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হোসেন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ যাওয়ার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের জেলা কুমিল্লায় চিকিৎসার জন্য পাঠিয়েছে।

Facebook Comments Box

Posted ১২:১৪ পিএম | শনিবার, ১৬ মার্চ ২০১৯

The Daily Sarod |