শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

কসবায় ডাব চুরির জের ধরে যুবক নিহত

কসবা প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ১৮ মে ২০১৯   সর্বশেষ আপডেট : 7:46 pm

কসবায় ডাব চুরির জের ধরে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাব চুরি নিয়ে বিরোধের জের ধরে মাসুম মিয়া মিয়া (২৫) এক যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ৩ জন ।
শনিবার ভোরে উপজেলার হাতুরা বাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মাসুম ওই গ্রামের মামুন মিয়ার ছেলে।
এ ঘটনায় আহতদের কসবা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ মে উপজেলার হাতুরা বাড়ি গ্রামে মামুন মিয়ার বাড়িতে প্রতিবেশী ডাবচুরি করতে হানা দেয়। এ সময় মামুন মিয়ার ছেলে মাসুম মিয়া তা দেখে ফেলে তাদের বাধা দেয়। পরবর্তীতে সন্ধ্যায় এ নিয়ে তাদের বাদানুবাদ হয়। এরই জের ধরে শনিবার ভোরে মাসুম মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে ফলা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।অভিযোগ হাতে পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

Posted ৭:৪৬ পিএম | শনিবার, ১৮ মে ২০১৯

The Daily Sarod |