শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

কসবায় ট্রেনে কাটা পড়ে সবজি ব্যবসায়ী নিহত

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯   সর্বশেষ আপডেট : 10:04 pm

কসবায় ট্রেনে কাটা পড়ে সবজি ব্যবসায়ী নিহত

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় গত বুধবার রাতে ট্রেনে কাটা পড়ে ফারুক মিয়া (৪২) নামের এক সব্জি ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে নিহতের পরিবার লাশ সনাক্ত করেন। নিহত ফারুক মিয়া কসবা পৌর শহরের চড়নাল এলাকার মৃত আবদুল জব্বারের ছেলে। নিহত ফারুক মিয়া ২ ছেলে ও ৪ মেয়ের জনক।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ফারুক মিয়া পেশায় একজন সব্জি ব্যবসায়ী। রেল লাইনের পাশেই বাড়ি। রাতের বেলায় বাড়ি থেকে বের হয়ে আসে। কিন্তু বাড়িতে আর ফিরে আসেনি। তাকে অনেক খুঁজাখুজি করা হয়েছে। রাতের কোন এক সময় ট্রেনের কাটা পড়ে বাড়ির সাথেই লাইনের পাশে পরে থাকে। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন লাশটি পড়ে থাকতে দেখে বাড়ির লোকজনকে খবর দেয়। পরে ফারুকের বাড়ির লোকজন এসে লাশ সনাক্ত করেন। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেছেন। এ সময় পরিবারের কোন অভিযোগ না থাকায় পুলিশ নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস রেল কাটা পড়ে ফারুক মিয়া মারা যাওয়ার খবরটি নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করছেন। পরে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:০৪ পিএম | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯

The Daily Sarod |