শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

কসবায় ট্রাকে মিলল ৭০ কেজি গাঁজা, দুই পাচারকারী আটক

কসবা প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ০১ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 3:11 pm

কসবায় ট্রাকে মিলল ৭০ কেজি গাঁজা, দুই পাচারকারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাচারকালে ৭০কেজি গাঁজা সহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এসময় মাদকপাচারের অভিযোগে দুইজনকে আটক করা হয়। শুক্রবার ভোররাতে উপজেলার টি.আলী বাড়ির মোড়ে অভিযানে মাদকগুলো উদ্ধার সহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার উত্তর সুরমা গ্রামের ছায়েদুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (২৮) ও কসবা উপজেলার মেহারী ইউনিয়নের চৌবেপুর গ্রামের ছবির আহাম্মদের ছেলে ইকবাল হোসেন (৩৮)।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে উপজেলার কুটি-কসবা সড়কের পৌর এলাকার টি.আলী বাড়ির মোড়ে মাদক উদ্ধারে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২০-৬১৪৪) তল্লাশি করে ৪টি বস্তায় থাকা ৭০কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদকপাচারের অভিযোগে দুইজনকে আটক করা হয় ও জব্দ করা হয় মাদক পরিবহণ করা ট্রাকটি।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর আটকদের আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেলা হাজতে প্রেরণ করে বলে জানান ওসি মালেক।

Facebook Comments Box

Posted ৩:১১ পিএম | শুক্রবার, ০১ মার্চ ২০১৯

The Daily Sarod |