স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 11:04 am
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জেলা গোয়েন্দা শাখার(ডিবি) অভিযানে ১০কেজি গাঁজা সহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে। সোমবার রাতে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় জব্দ করা হয় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা।
আটকরা হলেন, জেলার কসবা উপজেলার আকবরপুরের মৃত সোনা মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৭), একই এলাকার আইয়ুব আলী খাঁ’র ছেলে রুবেল খাঁ(৩০) ও কুমিল্লা কোম্পানিগঞ্জের নবীপুর পূর্বপাড়ার শাহজাহান মিয়ার ছেলে রাসেল মিয়া (২৬)।
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত মাদক পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে কসবা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Posted ১১:০৪ এএম | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya