কসবা প্রতিনিধি
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 1:43 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কাভার্ডভ্যান থেকে পাঁচ মণ গাঁজা জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার টি.আলী মোড় এলাকায় এ অভিযান চলে। গাঁজা পাচারে সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করে পুলিশ।
আটকেরা হলেন- কসবা উপজেলার মরাপুকুরপাড় এলাকার শফিক মিয়ার ছেলে শরীফ মিয়া (২০), একই এলাকার বজলু মিয়ার ছেলে শফিক মিয়া (৩৪), নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও এলাকার মৃত আবতাফ উদ্দিনের ছেলে আবদুল আওয়াল (৩৩) ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার গদখালী এলাকার আশরাফ আলীর ছেলে আবদুর রাজ্জাক (৩৫)।
কসবা থানার পরিদর্শক(তদন্ত) আরশাদুল ইসলাম জানান, কসবা সদর ও কুটি এলাকার মধ্যবর্তী একটি কাঠ বাগানে কাভার্ড ভ্যানে গাঁজাগুলো বোঝায় করা হয়।
পরে ঢাকার উদ্দ্যেশে যাত্রাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টি.আলী মোড় এলাকায় কার্ভার্ড ভ্যানটি আটক করা। এসময় তল্লাশি চালিয়ে ১১টি বস্তায় ভরা ৫ মন গাঁজা পাওয়া যায়।
আটকদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আরশাদুল ইসলাম।
Posted ১:৪৫ পিএম | বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya