শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

কসবায় কলেজ কমিটির সভাপতিকে অব্যাহতির দাবীতে মানববন্ধন

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 9:51 pm

কসবায় কলেজ কমিটির সভাপতিকে অব্যাহতির দাবীতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহর অবস্থিত টি.আলী বিশ্ববিদ্যালয় কলেজের নবনিযুক্ত বিতর্কিত সভাপতি সাদেক আলীকে অবিলম্বে অব্যাহতির দাবীতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থী ও কর্মচারীরা। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারকলিপি পেশ করেছেন।

মানববন্ধন বক্তারা বলেন, বির্তর্কিত এই সভাপতি সাদেক আলীকে গত ২৬শে জুলাই অত্র কলেজের সভাপতির পদ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় বহিস্কার করে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতির দায়িত্ব প্রদান করেন। গত ১৪ অক্টােবর কমিটির মেয়াদ শেষ হওয়ার পূর্বে গত ৭ অক্টোবর ব্যবস্থাপনা কমিটি সর্বশেষ সভা করে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি নিযুক্ত করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর প্রস্তাবনা ডাকযােগে প্রেরন করে।

পরে এই সুযােগে সাদেক আলী গত ১৭ই অক্টােবর কলেজের প্যাড ও সীল ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে পূর্ব কমিটির প্রস্তাবনা ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে নতুন কমিটির সভাপতি মনােনীত করেন। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যায় কর্তৃপক্ষ কলেজকে চিঠি প্রেরন করলে কলেজ কর্তৃপক্ষ অবগত হন।

কলেজের সীল ও প্যাড ব্যবহার করে জালিয়াতী করায় সাদেক আলীর বিরুদ্ধে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ কসবা থানায় সাধারন ডাইরী করেন ।

এ ঘটনায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী কর্মচারী ও অভিভাবকদের মাঝে অসন্তোষ বিরাজ করছে।

Facebook Comments Box

Posted ৯:৫১ পিএম | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯

The Daily Sarod |