স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৭ এপ্রিল ২০১৯
সর্বশেষ আপডেট : 9:01 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জয়নগর বাজার থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার ধজনগর গ্রামের কুতুব আলীর ছেলে আল আামিন ও গোপীনাথপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মিন্টু মিয়া।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৪০০পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Posted ৯:০১ পিএম | রবিবার, ০৭ এপ্রিল ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya