শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

কসবায় ইউপি সদস্যকে হত্যা, মৃত্যুর আগে বললেন হামলাকারীদের নাম

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৬ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 3:49 pm

কসবায় ইউপি সদস্যকে হত্যা, মৃত্যুর আগে বললেন হামলাকারীদের নাম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. শওকত ওরফে জসিমকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে রাত সাড়ে আটটার দিকে তার ওপর এ হামলার ঘটনা ঘটে।

নিহতের পরিবারের অভিযোগ, পূর্ব বিরোধের জের ধরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তারা মামলা দায়ের করবেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তারা জেনেছেন। পরিবারের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শওকতের মেয়ে জিদনী আক্তার জানান, গতকাল শুক্রবার দুপুরে তার বাবা বাড়ি থেকে বের হন। রাত সোয়া আটটার দিকে তার মা ফোন করলে জানায় তিনি বাড়ি আসছেন। রাত সাড়ে নয়টার দিকে তারা খবর পান শওকতের ওপর হামলা করা হয়েছে। খোঁজাখুঁজির পর যমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে আহত শওকতকে উদ্ধার করা হয়। প্রথমে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিক্যালে নেওয়া হয়।

তিনি বলেন, ‘আমার বাবা মারা যাওয়ার সময় ভিডিও হত্যাকারিদের নাম বলেছে গেছে। জাকির, মোর্শেদ, জসিম, ফরহাদসহ আরো কয়েকজন মিলে হত্যা করেছে। পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমার বাবার হত্যাকারিদের বিচার চাইছ।’

এ ব্যাপারে কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুল ইসলাম বলেন, ‘আক্রান্ত হওয়ার পরপরই শওকত মেম্বারকে থানায় নিয়ে আসা হয়। তখন ওনাকে চিকিৎসা করানোর কথা বলা হয়। রাত আড়াইটার দিকে তিনি মারা যান বলে খবর পেয়েছি।’

Facebook Comments Box

Posted ৩:৩৯ পিএম | শনিবার, ০৬ জুলাই ২০১৯

The Daily Sarod |