শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

কসবায় আ’লীগ মনোনীত তিন প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

কসবা প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 10:00 pm

কসবায় আ’লীগ মনোনীত তিন প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার কসবায়  আওয়ামী লীগ মনোনীত তিন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে একজন চেয়ারম্যান পদে অপর দু’জন ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

রোববার দুপুরে উপজেলা নির্বাচন কমিশনার কার্যালয় থেকে এ মনোয়নয়ন পত্র সংগ্রহ করেন প্রার্থীরা। আওয়ামী লীগের একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-আহ্বায়ক ও আইনমন্ত্রীর সাবেক এপিএস এডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবন, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.মনির হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এবি সিদ্দিক এর কন্যা ফারহানা সিদ্দিকি।

উল্লেখ্য উপজেলা আওয়ামীলীগের সর্বশেষ বর্ধিত সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ সহ দলের অংগসংগঠনের নেতাকর্মীদের সমর্থনে আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহন করতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এই তিনজনকে মনোনীত করা হয়।

Facebook Comments Box

Posted ১০:০০ পিএম | রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |