স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 12:18 pm
টানা দ্বিতীয়বার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তমন্ত্রী করায় আনিসুল হক এমপিকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তাকে এই সংবর্ধনা দেয়া হয়।
কসবা পৌর সুপার মার্কেটের সামনে এই সংবর্ধনা সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, জননেত্রী শেখ হাসিনা টানা ৩য় বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। একটি সংসদের মেয়াদ থাকে ৫ বছর। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন এই সংসদ পূর্ণ মেয়াদ থাকবে।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখন তারা বলা শুরু করেছে নির্বাচন সঠিক ভাবে হয়নি। আপনারা নির্বাচনে এসেছেন, জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছে, শেখ হাসিনাকে ভোট দিয়েছে ও মুক্তিযোদ্ধের চেতনা বিশ্বাসীকে ভোট দিয়েছে। আপনারা এখন বেসুরা গলায় গান গাওয়া শুরু করলেন। এটা হয় নাই, ওটা হয় না। তারা এখন সংলাপ চায়।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া বকুল, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।
মন্ত্রীকে দেওয়া হয় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন থেকে দেওয়া হয় ফুলেল শুভেচ্ছা।
পরে ঢাকা থেকে আগত দেশ বরেণ্য শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
Posted ১২:১৮ পিএম | শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya