অনলাইন ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট : 7:58 pm
কসবায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শাহাদাত হোসেন তুষার (১৪) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে পৌরশহরের কল্যান সাগর এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত শাহাদাত হোসেন তুষার ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাটুলিপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তুষারের পরিবার কল্যান সাগর এলাকায় বসবাস করছে।
স্থানীয়রা ও পুলিশ জানান , ভূক্তভোগী শিশুর বাবা নির্মাণশ্রমিক হিসেবে কাজ করেন। বেলা সাড়ে ১১ টার দিকে বৃষ্টি চলাকালীন সময়ে ভুক্তভোগী শিশুটি দোকান থেকে খাবার কিনতে বের হয়। এ সময় অভিযুক্ত তুষার শিশুটিকে একা পেয়ে প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে বাড়ির অদূরে নির্জন স্থানে একটি গাছতলায় নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। অনেকক্ষণ ধরে শিশুটি ঘরে না আসায় পরে শিশুটিকে খুঁজতে গিয়ে শিশুটির মা তাকে রক্তাক্ত ও কান্নারত অবস্থায় দেখতে পান। মায়ের সন্দেহ হলে শিশুর কাছে জানতে চাইলে তার সাথে ঘটে যাওয়া ঘটনা তার মাকে জানায় ।
বিষয়টি জানাজানি হয়ে গেলে স্থানীয় বিক্ষুব্দ জনতা অভিযুক্ত তুষারকে ধরে গণপিটুনি দেয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল দেয়। জাতীয় জরুরি সেবা থেকে বার্তা পেয়ে কসবা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে।
কসবা থানা অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ জানান, জাতীয় জরুরি সেবা “৯৯৯ নম্বর থেকে তথ্য পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ৭:৫৮ পিএম | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya