শিরোনাম
গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি

কসবায় যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তত ১২

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ২৬ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 2:59 pm

কসবায় যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তত ১২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। আজ রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার খাড়েরা ইউনিয়নের গোলাসার এলাকায় কুমিল্ল-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহি লোকাল বাস কসবা উপজেলার কুটি থেকে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলি বাস স্ট্যান্ডে আসছিল। পথিমধ্যে গোলাসার এলাকা অতিক্রম করার সময় বাসটির একটি চাকা পাংচার হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ এতে বাসটি মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে বাসের অন্তত ১২ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. আবু তাহের জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ করছে।

Facebook Comments Box

Posted ২:৫৯ পিএম | রবিবার, ২৬ জুলাই ২০২৬

The Daily Sarod |