শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি!

কসবায় ভারতে পাচারকালে পিকআপসহ ১০৫০ কেজি ইলিশ জব্দ

কসবা প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 11:08 pm

কসবায় ভারতে পাচারকালে পিকআপসহ ১০৫০ কেজি ইলিশ জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটনেরও বেশি ইলিশ মাছ জব্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পিকআপে ভারতে পাচারের উদ্দেশ্যে যাওয়ার সময় উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা নামক এলাকা থেকে মাছ গুলো জব্দ করা হয়।

এ সময় পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে সারোয়ার আলম (২৭) নামে এক যুবকে আটক করে সেনা সদস্যরা। আটক সারোয়ার আলম ওই এলাকার শহিদ ভূঁইয়ার ছেলে।

জানা যায়, ইলিশ মাছ একটি পিকআপে করে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আদ্রা গ্রামের ভেতরে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এসময় এক হাজার ৫০ কেজি ইলিশ মাছ সহ পিকআপটি জব্দ করা হয়। পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করা হয়।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান,  এক হাজার ৫০ কেজি ইলিশ মাছ সহ একটি পিকআপ জব্দ করে সেনাবাহিনীর সদস্যরা। পাচারের সাথে জড়িত থাকায় একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের পর থানায় হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

Posted ১১:০৮ পিএম | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

The Daily Sarod |