শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি!

কসবায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকরা পেলেন সার

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 9:40 pm

কসবায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকরা পেলেন সার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক-কৃষাণীদের মাঝে সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬ হাজার কৃষক-কৃষাণীর মাঝে এসব সার বিতরন করা হয়।

এদের মধ্যে বন্যায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ বায়েক ইউনিয়নের ৪ হাজার এবং অন্যান্য ইউনিয়নের ২ হাজার কৃষক-কৃষাণী রয়েছেন। প্রতি কৃষককে ১০ কেজি ডিএফপি, ১০ কেজি এমওপি সার ও রোপন খরচ বাবদ নগদ ১ হাজার টাকা দেয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে সার বিতরন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার।

উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগমের সঞ্চালনায় সার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তারেক মাহমুদ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা রুহুল আমিন সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূইয়া, কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন ও গোপিনাথপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়াসহ অন্যরা। এসময় কৃষি উপসহকারীগন ও উপকারভোগী লোকজন উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সুত্রে জানা যায়, সাম্প্রতিক পাহাড়ি ঢল ও আকষ্মিক বন্যায় কসবা উপজেলার তিনটি ইউনিয়নের ৪ হাজার ৫শ ৮৩ হেক্টর জমি তলিয়ে যায়। রোপনকৃত আমন পচে গিয়ে ক্ষতিগ্রস্থ হয় কৃষক। নষ্ট হয়ে যায় ওইসব এলাকার সকল ১০ হেক্টর পরিমান বীজতলা। এছাড়াও ১শ ৭৫ হেক্টর পরিমান রোপনকৃত সবজি নষ্ট হয়ে যায়। পানি চলে যাওয়ার পর চারা সংকটে দুশ্চিন্তায় পড়ে যায় কৃষক। দ্রুত বীজতলা তৈরী করতে গত ২৮ আগষ্ট কৃষি অফিসের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ কৃষক-কৃষাণীর মাঝে ৫ কেজি করে ধানের বীজ দেয়া হয়। স্থানীয় কৃষকরা বীজতলা তৈরি ও জেলার বিভিন্ন এলাকা থেকে চারা সংগ্রহ করে রোপনের কাজ শুরু করেন। পাশাপাশি তরী বাংলাদেশ নামে একটি সংগঠনের পক্ষ থেকেও বায়েক এলাকার কৃষকদের মাঝে চারা বিতরন করেছেন। সবমিলিয়ে বন্যা পরবর্তী ধকল কাটানোর চেষ্টায় নিরলস কাজ করছেন কৃষি অফিস।

Facebook Comments Box

Posted ৯:৪০ পিএম | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

The Daily Sarod |