শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

কসবায় পারিবারিক কলহে নববধূর আত্মহত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ২৯ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : 11:48 pm

কসবায় পারিবারিক কলহে নববধূর আত্মহত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক কলহের জেরে সোনিয়া আক্তার (১৯) নামে সদ্য বিবাহিত এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। আজ সোমবার (২৯ জুন) সন্ধ্যার দিকে উপজেলার কুটি ইউনিয়নের বেলতলী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সোনিয়া আক্তার বেলতলী গ্রামের সাজিদ মিয়ার মেয়ে এবং একই গ্রামের মো. সাগর মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নববধূ সোনিয়া শ্বশুরবাড়িতে পারিবারিক কলহের জেরে নিজ ঘরে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার-চেচামেচি শুরু করলে প্রতিবেশীরা ছুটে বিষয়টি দেখতে পান। পরে পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করেন।

কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৪৮ পিএম | সোমবার, ২৯ জুন ২০২৬

The Daily Sarod |