শিরোনাম
দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু সাংবাদিক লিয়াকত হোসেনের ৩৩তম মৃত্যুবার্ষিকী শুক্রবার দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিজিবির রিজিয়ন কমান্ডারের মণ্ডপ পরিদর্শন বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব

কসবায় দরজা-জানালা ভেঙে জাল ভোটের চেষ্টা, পোলিং এজেন্টসহ ৯জনের জেল

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ২১ মে ২০২৪   সর্বশেষ আপডেট : 10:39 pm

কসবায় দরজা-জানালা ভেঙে জাল ভোটের চেষ্টা, পোলিং এজেন্টসহ ৯জনের জেল

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভোট কেন্দ্রের দরজা-জানালা ভেঙে কক্ষে ঢুকে জাল ভোট দেওয়ার সময় পোলিং এজেন্টসহ ৯জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ মে) দুপুরের পর উপজেলার বাদৈর ইউনিয়ন হাতুরাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, পোলিং এজেন্ট মো. পারভেজ, মো. আমানুল্লাহ, মো. আলম, মো. নূরে আলম, বাতেন মিয়া, আবু নাইম, জাবেদ, ওবায়দুল, নূরে আলম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে পোলিং এজেন্টসহ ৯জনকে ভোটকেন্দ্র ভাংচুর করে জোরপূর্বক প্রবেশের মাধ্যমে জাল ভোট দেয়ার চেষ্টার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ১৭১-চ ধারায় বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এরমধ্যে পোলিং এজেন্ট মো. পারভেজকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড, মো. আমানুল্লাহকে ৭ দিন, মো. আলম ২৫ দিন, মো৷ নুরে আলমকে ১ মাস, মো. বাতেন মিয়াকে ১৫ দিন, আবু নাইমকে ২ মাস, জাবেদকে ৭ দিন, ওবায়দুলকে ১ মাস ও নূরে আলম নামে আরেকজনকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ১০:৩৯ পিএম | মঙ্গলবার, ২১ মে ২০২৪

The Daily Sarod |