শিরোনাম
দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু সাংবাদিক লিয়াকত হোসেনের ৩৩তম মৃত্যুবার্ষিকী শুক্রবার দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিজিবির রিজিয়ন কমান্ডারের মণ্ডপ পরিদর্শন বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব

কসবায় ছুটিতে বাড়িতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সদস্য

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 10:07 pm

কসবায় ছুটিতে বাড়িতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সদস্য

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিজ বাড়িতে ছুটিতে এসে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে পেছন দিক থেকে আরেকটি মোটরসাইকেল ধাক্কায় জসিম উদ্দিন (২৭) নামের এক সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছেন। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কসবা-আখাউড়া সড়কের কসবা পৌর এলাকার ফুলতলী হাবিবুল্লাহ মেমোরিয়াল হাই স্কুলের সামনে এই দূর্ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন উপজেলার আদ্রা এলাকার বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে। তিনি সিলেট সেনানিবাসে সিপাহী পদে কর্মরত ছিলেন। এই ঘটনায় উপজেলার শাহপুরের সুমন মিয়া নামের আরেকজন যুবক আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, জসিম উদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট সেনানিবাসে সিপাহী পদে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি ছুটি নিয়ে বাড়িতে এসেছে। সোমবার বিকেলে তিনি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। কসবা-আখাউড়া সড়কে হাবিবুল্লাহ মেমোরিয়াল হাই স্কুলের সামনে পেছন দিক থেকে একটি মোটরসাইকেল তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে জসিম উদ্দিন মোটরসাইকেল নিয়ে সড়কের পাশে গর্তে পড়ে গুরুতর আঘাত প্রাপ্ত হন। তিনি সহ সুমন মিয়া নামের আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপর আহত সুমনকে কুমিল্লায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। মোটরসাইকেল গুলো পুলিশ হেফাজতে আছে।

Facebook Comments Box

Posted ১০:০৭ পিএম | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

The Daily Sarod |