কসবা প্রতিনিধি
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
সর্বশেষ আপডেট : 9:47 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মুজিব শতবর্ষ উপলক্ষে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (প্রথম সংশোধিত) প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীর মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৭৯ জনের মাঝে এসব কৃষি উপকরন বিতরন করা হয়।
এসময় প্রতি কৃষক-কৃষাণীকে আম, লেবু ও পেপের ৬টি ফলদ চারা, বীজ ও সারসহ বিভিন্ন উপকরন দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকতা হাজেরা বেগমের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা রুহুল আমিন সরকার, কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারন সম্পাদক আবুল খায়ের স্বপন প্রমুখ।
এসময় কৃষি উপসহকারী কর্মকর্তাগন ও আশ্রয়ন প্রকল্পসহ উপজেলার উপকারভোগী কৃষক-কৃষাণীসহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
–রুবেল আহমেদ/
Posted ৯:৪৭ পিএম | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya