শিরোনাম
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

কসবায় ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, দুইজন নিহত

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪   সর্বশেষ আপডেট : 10:26 pm

কসবায় ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, দুইজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় হেলপারসহ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার নিকলী থানার টিক্কলহাটি গ্রামের তাজউদ্দিন আহমেদের ছেলে সাইফ (২০) একই গ্রামের বাসযাত্রী কাশেম মিয়ার ছেলে রাজু (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুমিল্লা অভিমুখী বিসমিল্লাহ্ পরিবহনের একটি যাত্রী বাস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে বাসের কয়েকজন যাত্রী হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় সাইফ ও রাজুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসাপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার শ্যানাল জানান, নিহত দুইজনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ১০:২৬ পিএম | বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

The Daily Sarod |