ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ১৫ জুন ২০১৯
সর্বশেষ আপডেট : 9:50 pm
ঢালিউডের জনপ্রিয় মুখ অপু বিশ্বাস কলকাতায় ‘শর্টকাট’ নামে একটি ছবিতে অভিনয় করেন। এরইমধ্যে এ ছবির কাজ শেষ হয়েছে। বর্তমানে এ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। সুবীর মন্ডলের পরিচালনায় এ ছবিতে কাজ করার পর আবারো কলকাতার নতুন একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। এজন্য শনিবার সকালের ফ্লাইটে ঢাকা ছেড়েছেন অপু বিশ্বাস।
বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি জানান, ছবিটি নিয়ে চুড়ান্ত আলোচনা হবে কলকাতায়। সব ঠিক থাকলে নতুন আরেকটি ছবিতে আমি কাজ করতে যাচ্ছি। তবে এ বিষয়ে এখনই কিছু জানাতে চাই না।
এদিকে ‘শর্টকাট’ ছবিতে আরো অভিনয় করেছেন পরমব্রত চ্যাটার্জি, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, রেবেকা, গৌতম সাহাসহ অনেকে। নতুন এ ছবিতে কাজের জন্য বাংলাদেশের অভিনেতা ও কোরিওগ্রাফার গৌতম সাহা অপু বিশ্বাসের সাথে রওনা করেন। যাবার আগে একসাথে বিমানবন্দরে ছবিও তুলেছেন তারা। আগামী ১৭ই জুন অপু বিশ্বাস কলকাতা থেকে ঢাকায় ফিরবেন বলে জানা যায়।
এদিকে অপু বিশ্বাস নির্মাতা দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শুশুরবাড়ি জিন্দাবাদ টু’ নামেও একটি ছবির কাজ করছেন। এ ছবিতে অপুর বিপরীতে প্রথমবার দর্শকরা বাপ্পি চৌধুরীকে দেখতে পাবেন। বর্তমানে এ ছবির কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানা যায়।
Posted ৯:৫০ পিএম | শনিবার, ১৫ জুন ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya