শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

করোনায় বিয়ার পানের ইচ্ছা জানিয়ে তোপের মুখে রবি শাস্ত্রী

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ০৬ মে ২০২০   সর্বশেষ আপডেট : 8:12 pm

করোনায় বিয়ার পানের ইচ্ছা জানিয়ে তোপের মুখে রবি শাস্ত্রী

করোনাভাইরাসের প্রভাবে ভারতের পরিস্থিতি খারাপ। এই ভাইরাস থেকে বাঁচতে প্রতিমুহূর্তে লড়াই চালাচ্ছেন তারা। কাজ কর্ম বন্ধ হয়ে আয় বঞ্চিত মানুষ। আর্থিক সমস্যা দিন দিন বাড়ছেই। এর মাঝেই মদের দোকান খোলায় ছাড় দিয়েছে ভারতীয় সরকার। আর তা খুলতেই বিয়ার পানের ইচ্ছা প্রকাশ করে বিতর্কে জড়ালেন দেশটির সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী।

বাঁধভাঙা জীবনযাপনের জন্য শাস্ত্রীর খ্যাতি জগতজোড়া। ক্রিকেটার থেকে ধারাভাষ্যকার হয়ে এখন ভারত জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ তিনি। তার লাইফস্টাইল সবসময়ই উচ্চাভিলাষী।

কোনো বিতর্ককে পাত্তাই দেন না শাস্ত্রী। ওয়েস্ট ইন্ডিজ কিংবা নিউজল্যান্ড সফরে গেলে বিয়ারের গ্লাস বা বোতল হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দ্বিধাবোধ করেন না তিনি।

এরই মধ্যে বিয়ার পানের ইচ্ছার কথা জানিয়েছেন শাস্ত্রী। ফেসবুকে ক্রিকেট নিয়ে এক আড্ডা শেষে এ ইচ্ছা প্রকাশ করেন তিনি। প্রিয় দুই সঙ্গীকে নিয়ে তা পান করতে চান ভারতীয় কোচ।

আপতত আলিবাগে গৃহবন্দি শাস্ত্রী। সেখানে লক্ষ্মণ শিবরামকৃষ্ণন ও রজার বিনিকে কোয়ারেন্টিন রুমমেট হিসেবে চেয়েছেন তিনি। তাদের নিয়ে একসঙ্গে বিয়ার পান করা যেতে পারে বলে মন্তব্য করেন সাবেক অলরাউন্ডার। এরপর থেকেই তার সমালোচনা শুরু হয়েছে। যে যার মতো করে তাকে ধুয়ে দিচ্ছেন সোশ্যাল অ্যাক্টিভিস্টরা।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ঝড়ের গতিতে বাড়ছে। এ কারণে আগামী ১৭ মে পর্যন্ত দেশটিতে লকডাউন দীর্ঘায়িত করা হয়েছে। সারাদেশে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর প্রাণ হারিয়েছেন ১৭০০-র বেশি নাগরিক।

গেল ৪ মে থেকে ভারতে লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে। সেদিন থেকেই সারা দেশে মদের দোকান খোলায় অনুমতি দেয়া হয়েছে। এরপর দেশজুড়ে করোনা সর্তকতা না মেনেই নাগরিকদের মদ কেনার হিড়িক পড়েছে। ইতিমধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সামাজিক দূরত্ব না মেনেই মদ নিয়ে ঘরে ফিরেছেন কয়েক হাজার সুরাপ্রেমী।

Facebook Comments Box

Posted ৮:১২ পিএম | বুধবার, ০৬ মে ২০২০

The Daily Sarod |