শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

করোনার সচেতনতায় স্থগিত বাংলাদেশ গেমস

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 9:05 pm

করোনার সচেতনতায় স্থগিত বাংলাদেশ গেমস

বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও করোনাভাইরাসের প্রভাব পড়েছে ভালোভাবেই। বুধবার স্থগিত করা হয় মুজিববর্ষ উপলক্ষে এশিয়া একাদশ ও অবশিষ্ট বিশ্ব একাদশের মধ্যকার ক্রিকেট ম্যাচও। এবার স্থগিত করা হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসও।

বৃহস্পতিবার এক জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করে বাংলাদেশ গেমস স্থগিত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে প্রতিযোগিতাটি স্থগিত করার সিদ্ধান্ত হয় বলে জানায় বিওএ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ১-১০ এপ্রিল ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরোয়া ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় এই আসর স্থগিত করা হয়েছে।

বিওএ জানিয়েছে, গেমসের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। পরবর্তীতে সংশ্লিষ্ট ফেডারেশনের সাথে আলোচনাকরে গেমসের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

এদিন বিওএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস’র সাংগঠনিক সম্পাদক এবং বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

এ ছাড়া স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান এবং বিওএ’র সহ-সভাপতি শেখ বশির আহমেদ, স্টিয়ারিং কমিটির সদস্যসচিব এবং বিওএ’র উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, সাংগঠনিক কমিটির সহকারী সাংগঠনিক সম্পাদক এবং বিওএ’র উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর, মিডিয়া অ্যান্ড পাবলিসিটি কমিটির সদস্যসচিব এবং বিওএ’র কোষাধ্যক্ষ কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলসহ সংশ্লিষ্ট বিভিন্ন ফেডারেশন এবং উপ-কমিটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৯:০৫ পিএম | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০

The Daily Sarod |