শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

করোনার সচেতনতায় ডা. দেবী শেঠির পরামর্শ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ১১ মে ২০২০   সর্বশেষ আপডেট : 2:02 am

করোনার সচেতনতায় ডা. দেবী শেঠির পরামর্শ

মহামারি করোনাভাইরাস থেকে বাঁচতে এক মাত্র উপায় বাড়তি সতর্কতা। এই বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, কিছু সাবধানতা দু’এক মাস নয় বরং টানা এক বছর মেনে চললেই আমাদের জন্য মঙ্গল।

আগামী এক বছরের জন্য আমাদের লাইফস্টাইল কেমন হবে সে পরামর্শ দিয়েছেন বিখ্যাত ভারতীয় হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি।

আসুন জেনে নেই, করোনা থেকে নিরাপদ থাকতে যা করতে হবে:-

★ সামনের অন্তত এক বছরের জন্য বিদেশ ভ্রমণ না করা।

★ বাইরের খাবার না খেয়ে ঘরের স্বাস্থ্যকর খেতে হবে।

★ বেশি লোক সমাগম হয় এমন অনুষ্ঠানে যাবেন না।

★ অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া।

★ সামাজিক দূরত্বের নিয়মাবলী সম্পূর্ণরূপে অনুসরণ করতে হবে।

★ হাঁচি ও কাশি হলে অবহেলা না করা।

★ মাস্কটি ব্যবহার বন্ধ করা যাবে না।

★ সিনেমা হল, শপিং মল, ভিড়ের বাজারে যাবেন না। সম্ভব হলে পার্ক, পার্টি ইত্যাদিও এড়ানো উচিত।

★ নিয়মিত পুষ্টিকর খাবার খেয়ে ও ব্যায়ামের মাধ্যেমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে।

★ সেলুন বা বিউটি পার্লারে যতটা সম্ভব কম যান।

★ বাইরে বেরোনোর সময় বেল্ট, ঘড়ি বা গহনাও পরবেন না।

★ সঙ্গে সব সময় একটি হ্যান্ড স্যানিটাইজার রাখুন।

★ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসটাও ধরে রাখতে হবে।

★ জুতা বাইরে রেখে ঘরে ঢুকুন।

★ বাইরে থেকে ফিরে গোসল করুন।

দেবী শেঠি সবশেষে মনে করিয়ে দেন, করোনার ঝুঁকি কিন্তু খুব শিগগিরই শেষ হচ্ছে না। তাই নিয়মগুলো মানতেই হবে।

Facebook Comments Box

Posted ২:০২ এএম | সোমবার, ১১ মে ২০২০

The Daily Sarod |