শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

করোনাভাইরাস প্রতিরোধে পাঁচ নির্দেশনা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ০৪ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 1:41 am

করোনাভাইরাস প্রতিরোধে পাঁচ নির্দেশনা

করোনাভাইরাস আতঙ্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জারি করেছে উচ্চ সতর্কতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিটি দেশকেই করোনাভাইরাস মোকাবিলায় প্রস্তুতি নিতে আহবান জানিয়েছে। করোনাভাইরাসের কোনো ওষুধ নেই। ফলে সতর্কতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণই এই ভাইরাস মোকাবিলার একমাত্র উপায়।

এমন পরিস্থিতিতে করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে কিছু পরামর্শ মেনে চলার কথা বলেছে আইসিডিডিআরবি। লেখচিত্রে এই নির্দেশনাগুলো আজ প্রকাশ করেছে সংস্থাটি।

ওই সচিত্র নিদের্শনায় বলা হয়-

  • নতুন করোনা ভাইরাস (সিওভিআইডি-১৯)-সহ অন্যান্য সংক্রমণ থেকে নিজেকে এবং অপরকে রক্ষা করুন।
  • ঘন ঘন হাত পরিষ্কার করুন। উভয় হাত। কব্জি পর্যন্ত হাতের উভয় পাশ, হাতের নখসমূহ। সাবান ও পানি দিয়ে ভালো করে হাত পরিষ্কার করুন অন্তত ৪০-৬০ সেকেন্ড সময় ধরে।
  • অথবা, অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন (২০-৩০ সেকেন্ড)।
  • পানি দিয়ে হাত ভেজান। পুরো হাতে সাবান মেখে ভালো করো ধুয়ে নিন।
  • অথবা, হাতের তালুতে স্যানিটাইজার দিয়ে ভালকরে হাত পরিষ্কার করুন।
  • হাঁচি-কাশি শিষ্টাচার মেনে চলুন। হাঁচি বা কাশি দেওয়ার সময় হাতের কনুই এর ভাঁজে, বা টিস্যু দিয়ে মুখ ও নাক ঢাকুন।
  • ব্যবহৃত টিস্যুটি দ্রুত বন্ধ ডাস্টবিনে ফেলুন এবং সানিটাইজার বা সাবান ও পানি দিয়ে ভালো করে হাত পরিষ্কার করুন।
  • অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শকরা থেকে বিরত থাকুন।
  • আক্রান্ত ব্যাক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।
  • হাঁচি, কাশি বা জ্বরে আক্রান্ত ব্যাক্তি থেকে কমপক্ষে ১ মিটার বা ৩ ফুট দূরত্ব বজায় রাখুন।
  • পরিচিত বা অপরিচিত ব্যাক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন।
Facebook Comments Box

Posted ১:৪১ এএম | বুধবার, ০৪ মার্চ ২০২০

The Daily Sarod |