ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ১৩ জুন ২০২০
সর্বশেষ আপডেট : 3:45 pm
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। শনিবার (১৩ জুন) তার ভেরিফাইড টুইটার ও ফেসবুক পেজে এতথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই।
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আফ্রিদি জানান, গত বৃহস্পতিবার থেকে আমি অসুস্থ অনুভব করছি। শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। তাই আমি করোনা টেস্ট করাই, আর দুর্ভাগ্যবশত আমার করোনা পজিটিভ এসেছে। সুস্থ হওয়ার জন্য সবার দোয়া কামনা করছি।
কিছুদিন আগেই মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে কিনে নিয়েছিল আফ্রিদির ফাউন্ডেশন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখনো খেলছেন। বিশ্বের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দীর্ঘদিন তার অধিকারে ছিল। ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বেশি ছয় তার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার চেয়ে বেশি উইকেট আছে মাত্র একজনের।
পাকিস্তানের তৃতীয় আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে করোনাপজিটিভ হলেন আফ্রিদি। এর আগে জাফর সরফরাজ ও তৌফিক উমর পজিটিভ হয়েছিলেন। তৌফিক উমর এর মধ্যে সেরে উঠেছেন বলেও জানিয়েছেন।
প্রসঙ্গত, করোনার শুরু থেকে আক্রান্তদের মাঝে সরাসরি মাঠে থেকে নানাভাবে সাহায্য করে আসছিলেন এই অলরাউন্ডার।
Posted ৩:৪৫ পিএম | শনিবার, ১৩ জুন ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya