শিরোনাম
লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে বৃহস্পতিবার থেকে বার্ষিকী উৎসব শুরু ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয় পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি নাজমুল হাসান সোনালী ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের প্রায় ৮ লাখ টাকা চুরি আখাউড়ায় উজানের ঢলের পানিতে তলিয়ে গেছে ২৫০ হেক্টর ফসলি জমি দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি জালশুকার আমিনুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম ‘প্রয়াস’ থেকে পালিয়েছে ৪০ রোগী, মৃত্যুর ঘটনায় নেই মামলা
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মনোনয়নের দাবীতে

কবির আহমেদ ভুইয়ার সমর্থকদের ২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

কসবা উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ২২ নভেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : 1:08 pm

কবির আহমেদ ভুইয়ার সমর্থকদের ২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা–আখাউড়া আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী কবির আহমেদ ভূঁইয়াকে  দলীয় মনোনয়ন দেওয়ার দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে কুমিল্লা–সিলেট মহাসড়কের তিল খালপীরের সৈয়দাবাদ এলাকা থেকে নয়নপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার জুড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিপুলসংখ্যক বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল এবং সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দলের কঠিন সময়ে কবির আহমেদ ভূঁইয়া মাঠে থেকে শুধু সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়েছেন তা-ই নয়, বরং নেতাকর্মীদের নিয়মিত খোঁজখবর রেখেছেন এবং মামলা-হামলা ও রাজনৈতিক চাপে থাকা কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। অথচ ত্যাগী ও মাঠের এই নেতাকে উপেক্ষা করে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মুশফিকুর রহমানকে, যিনি দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রমে তেমন সক্রিয় ছিলেন না বলে অভিযোগ করেন তারা।

নেতারা মুশফিকুর রহমানের প্রার্থিতা বাতিল করে কবির আহমেদ ভূঁইয়াকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান।

বক্তারা আরও জানান, এই আসনটি গত কয়েকদিন ধরে রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে আছে। মনোনয়ন বাতিলের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ, মিছিল, সমাবেশ মশাল মিছিল পরিচালনা করে আসছেন।

Facebook Comments Box

Posted ৮:৫৬ পিএম | শনিবার, ২২ নভেম্বর ২০২৫

The Daily Sarod |