শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

কওমি সনদ গ্রহণে সম্মত সৌদি আরব-ধর্ম প্রতিমন্ত্রী

সৌদি আরব প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ০৩ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 1:50 pm

কওমি সনদ গ্রহণে সম্মত সৌদি আরব-ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন- বাংলাদেশ সরকার কর্তৃক কওমি সনদের স্বীকৃতি, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে আরবি ও ইসলামিক স্টাডিজ বিষয়ে মাস্টার্সের সমমান সনদকে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ প্রদানে সম্মত হয়েছে সৌদি আরব। সৌদি সরকারের আমন্ত্রণে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহর সাথে সম্প্রতি রিয়াদে সৌদি ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ বিন আব্দুল আযিয এর সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে কওমি পড়ুয়া ছাত্র ও আলেম সমাজের ভূমিকার বিষয়টি উত্তাপন করলে সৌদি মন্ত্রী এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশাস দেন।

বৈঠক শেষে শুক্রবার সৌদি আরবের মক্কায় স্থানীয় প্রবাসী সাংবাদিকদের সাথে আলাপ কালে একথা জানান তিনি।

প্রতি মন্ত্রী বলেন,  প্রথমে সৌদি হজ মন্ত্রী ড. সালেহ বিন বানতেন এর সাথে আসন্ন হজে বেসরকারি এজেন্সি গুলোর দীর্ঘ দিনের দাবি এজেন্সি প্রতি ১৫০ থেকে নামিয়ে ১০০ জনে এনে কোটা সমস্যা সমাধান। সৌদি হজ অথরিটি কর্তৃক দুতলা বিশিষ্ট খাট পরিহার করতে বাধ্য করা এবং সর্বশেষ প্রথম বারের মতো সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের কওমি সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ প্রদান করেন।

তিনি আরো বলেন, সৌদি সরকারের সম্মতি আদায় করার মাধ্যমে স্বাধীনতা পরবর্তী বরত্মামে বাংলাদেশে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব তনয়া জননেত্রী শেখ হাসিনার সাথে সৌদি আরবের সম্পর্ক অন্য যে কোন সময়ের চেয়ে সবচেয়ে বেশি ভাল বলে দাবি করেন তিনি।
মন্ত্রী হিসেবে প্রথম সৌদি আরব সফরকে ঐতিহাসিক ও ফলপ্রসু হয়েছে বলে মন্তব্য করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ।

মক্কাস্থ বাংলাদেশ হজ মিশনে সাংবাদিকদের সাথে আলাপ কালে ধর্ম সচিব আনিসুর রহমান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের কন্সাল জেনারেল এফ এম বোরহান, কাউন্সিলর হজ মাকসুদুর রহমান, হাবের মহাসচিব শাহাদাত হোসেন তসলিম সহ কন্সুলেট হজ মিশ নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১:৫০ পিএম | রবিবার, ০৩ মার্চ ২০১৯

The Daily Sarod |