ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 9:23 pm
ঔষধি গুণে ভরপুর ফল বেল। সর্বরোগ থেকে মুক্তি পেতে নিয়মিত এই ফল খেতে পারেন।
বেলের পুষ্টিগুণ:
১০০ গ্রাম বেলের শাঁসে থাকে- পানি ৫৪.৯৬-৬১.৫ গ্রাম, আমিষ ১.৪-২.৬২ গ্রাম; স্নেহ পদার্থ ০.২-০.৩৯ গ্রাম; শর্করা ২৮.১১-৩১.৮ গ্রাম; ক্যারোটিন ৫৫ মিলিগ্রাম; থায়ামিন ০.১৩ মিলিগ্রাম; রিবোফ্ল্যাবিন ১.১৯ মিলিগ্রাম; নিয়াসিন ১.১ মিলিগ্রাম; এসকর্বিক এসিড ৮-৬০ মিলিগ্রাম এবং টারটারিক এসিড ২.১১ মিলিগ্রাম।
ভেষজগুণ:
১. বেল কোষ্ঠকাঠিন্য দূর করে ও আমাশয়ে উপকার করে।
২. আধা পাকা সেদ্ধ ফল আমাশয়ে অধিক কার্যকরী। বেলের শরবত হজমশক্তি বাড়ায় এবং তা বলবর্ধক।
৩. বেলের পাতার রস মধুর সঙ্গে মিশিয়ে পান করলে চোখের ছানি ও জ্বালা উপশম হয়।
৪. পাতার রস, মধু ও গোল মরিচের গুঁড়া মিশিয়ে পান করলে জন্ডিস রোগ নিরাময় হয়।
৫. পেট খারাপ, আমাশয়, শিশুর স্মরণশক্তি বাড়ানোর জন্য বেল উপকারী। বেলে প্রচুর ভিটামিন সি আছে।
৬. এই ভিটামিন সি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বেল নিয়মিত খেলে কোলন ক্যানসার হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায়।
Posted ৯:২৩ পিএম | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya