ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 8:52 pm
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় করায় জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ গত বুধবার প্রথম ম্যাচে ছয় উইকেটে পরাজিত করার পর শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে পরাজিত করেছে।
অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমি প্রধানমন্ত্রী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় করায় সকল খেলোয়াড়, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সকল কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Posted ৮:৫২ পিএম | শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya