https://www.jac-recruitment.sg/?source=google.com

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খলেতে ঢাকায় নিউজিল্যান্ড দল

খেলাধুলা ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : 10:15 am

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খলেতে ঢাকায় নিউজিল্যান্ড দল

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁঁছেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। গতকাল সোমবার (১৩ এপ্রিল) রাত ১১টায় ঢাকায় পা রাখে কিউই দলের সদস্যরা। এরপর কড়া নিরাপত্তায় টিম হোটেলে ওঠেন তারা।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। ২০ তারিখ একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এরপর চট্টগ্রামে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি।
এছাড়া চট্টগ্রামের একই মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ২৭ ও ২৯ এপ্রিল। দুই দলের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে ২ মে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

Facebook Comments Box

Posted ১০:১৫ এএম | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

dainiksarod |