শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

ঐক্য ফ্রন্টের ঐক্য ছিল তেলে-জলের মত: আইন মন্ত্রী

কসবা প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 10:07 pm

ঐক্য ফ্রন্টের ঐক্য ছিল তেলে-জলের মত: আইন মন্ত্রী

সম্প্রতি ঐক্যফ্রন্টের বিভেদ নিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ঐক্য ফ্রন্টের ঐক্য ছিল তেলে-জলের মত। তাদের এজেন্ডা ছিল ব্যক্তিগত। যেহেতু তাদের ব্যক্তিগত এজেন্ডা নষ্ট হয়ে গেছে সেহেতু তারা পরস্পরের কথা শুনবে কেন।

তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

এ সময় তিনি আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহন না নেয়া প্রসঙ্গে বলেন, গনতান্ত্রিক পদ্ধতিতে দেশে উন্নয়ন তারা চান না। তারা জানে জনগন তাদের চায়না। তাই তারা একটা উছিলা খুঁজে নির্বাচন বর্জন করার চেষ্টা করেছে। তাতে নির্বাচন প্রক্রিয়া কোন ভাবেই ব্যাহত হবে না।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডঃ আনিসুল হক ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক এডঃ রাশেদুল কায়সার ভূইয়া জীবন, এম,জি হাক্কানী, কাজী আজহারুল ইসলামসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ১০:০৭ পিএম | মঙ্গলবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |