এ বছরই দেশে ফেরার অঙ্গীকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ২৯ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : 5:47 pm

এ বছরই দেশে ফেরার অঙ্গীকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার

২০২৬ সালের মধ্যে দেশে ফেরার অঙ্গীকার করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তার অনুপস্থিতিতে ঘোষিত মৃত্যুদণ্ডকে ‘অবৈধ, অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে ভারতের এনডিটিভিকে তিনি বলেন, “আমি মৃত্যুকে ভয় পাই না৷’’ অতীতে তার দল আওয়ামী লীগকে ভেঙে ফেলার চেষ্টা হয়েছে – উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন, সেই চেষ্টা অতীতে ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে৷
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে সরকার পতনের পর ভারতে চলে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এনডিটিভিকে বলেন, কোনো ঝুঁকিই তিনি পরোয়া করেন না এবং দেশে ফেরার জন্য ‘সব বাধা ও ষড়যন্ত্র’ তিনি মোকাবিলা করবেন৷
তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, তা সত্ত্বেও দেশে ফিরবেন কিনা জানতে চাইলে ৭৮ বছর বয়সি হাসিনা বলেন, স্পষ্ট করে বলতে চাই – সব বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করে এ বছরই আমি দেশে ফিরবো।

Facebook Comments Box

Posted ৫:৪৭ পিএম | সোমবার, ২৯ জুন ২০২৬

dainiksarod |