শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

“এ জন্মে আর দেখা হলো না”-বিদিশার স্ট্যাটাস

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ১৪ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 3:44 pm

“এ জন্মে আর দেখা হলো না”-বিদিশার স্ট্যাটাস

সাবেক সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রোগভোগের পর মৃত্যুর কাছে হার মানলেন।  ঢাকার সিএমএইচ হাসপাতালে দশদিন লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসকরা রোববার সকালে তার মৃত্যুর ঘোষণা দেন।

এরশাদের মৃত্যুর খবর শোনে ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন তার সাবেক স্ত্রী বিদিশা এরশাদ।

ভারতের আজমীর শরীফ থেকে দেওয়া স্ট্যাটাসে এরশাদকে উদ্দেশ করে বিদিশা লেখেন, “এ জন্মে আর দেখা হলো না। আমিও আজমীর শরীফ আসলাম আর তুমিও চলে গেলে । এতো কষ্ট পাওয়ার থেকে মনে হয় এই ভালো ছিল। আবার দেখা হবে হয়তো অন্য এক দুনিয়াতে, যেখানে থাকবেনা কোনো রাজনীতি।”

উল্লেখ্য, বিদিশা এরশাদের দ্বিতীয় স্ত্রী ছিলেন । তাদের এই বিয়ের পর প্রায় দেড় দশক আগে তাদের বিচ্ছেদ ঘটে। তবে বিদিশার গর্ভে নিজের ছেলে এরিক এরশাদ ছিল তার সবচেয়ে প্রিয়। মৃত্যুর আগে এরশাদ তার সব সম্পত্তি ট্রাস্টে দিয়ে গেছেন। ট্রাস্টি বোর্ডে নিজের প্রথম স্ত্রীর ছেলে শাদ এরশাদকে না রাখলেও এরিককে রাখেন তিনি।

Facebook Comments Box

Posted ৩:৪৪ পিএম | রবিবার, ১৪ জুলাই ২০১৯

The Daily Sarod |