শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

এরশাদের দাফন হবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাষ্ট্রীয় মর্যাদায়

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ১৪ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 3:34 pm

এরশাদের দাফন হবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাষ্ট্রীয় মর্যাদায়

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দাফন সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার বিকেলে বনানীর সামরিক কবরস্থানে সাবেক এই সেনাপ্রধানকে দাফন করা হবে।

জানাজার আগে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান এরশাদকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

রোববার দুপুর ১টা ৫০ মিনিটে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদ চত্বরে এরশাদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে সাবেক এই রাষ্ট্রপতি ও বর্তমান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সংক্ষিপ্ত জীবনী পাঠ করা হয়।

এছাড়া মরহুমের পক্ষ থেকে ভুল-ত্রুটি ক্ষমা চেয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য সবার প্রতি আহ্বান জানান তার ছোটভাই জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

রোববার সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ৯০ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ১০ দিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে ছিলেন এরশাদ। তিনি মাইডোলিসপ্লাস্টিক সিনড্রোমে আক্রান্ত ছিলেন, রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতায়ও ভুগছিলেন তিনি। সেই সঙ্গে তার ফুসফুসে দেখা দিয়েছিল সংক্রমণ, কিডনিও কাজ করছিল না।

Facebook Comments Box

Posted ৩:৩৪ পিএম | রবিবার, ১৪ জুলাই ২০১৯

The Daily Sarod |