শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

এবার ৪১তম বিসিএসে আবেদন পড়বে প্রায় সাড়ে ৪লাখ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ০৪ জানুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 10:58 pm

এবার ৪১তম বিসিএসে আবেদন পড়বে প্রায় সাড়ে ৪লাখ

আগামী ৪১তম বিসিএস পরীক্ষায় রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী আবেদন করেছে। শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত ৩ লাখ ৭৫ হাজার ৭৫১ জন পরীক্ষার্থী ফি জমা দিয়েছে। এর ফি জমা দেয়া যাবে আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত। পিএসসি প্রত্যাশা করছে এবার বিসিএসে আবেদনকারীর সংখ্যা সাড়ে ৪ লাখে গিয়ে পৌঁছাবে।

ফি জমার অপেক্ষায় রয়েছে আরও এক লাখের মতো পরীক্ষার্থী। ফলে আগামী তিনদিনে আবেদন সংখ্যা সাড়ে ৪ লাখের কাছাকাছি যাবে। এর মাধ্যমে যে কোন বিসিএসে পরীক্ষার্থীর আবেদন রেকর্ড সংখ্যক হবে। মূলত পিএসসির প্রতি আস্থা এবং বিশ্বাস স্থাপনের কারণেই দিন দিন পরীক্ষার্থীর আবেদন বাড়ছে।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, কমিশনের প্রতি আস্থা এবং গ্রহণযোগ্যতার কারণে দিন দিন আবেদনকারীর সংখ্যা বাড়ছে। আমরা শতভাগ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ কার্যক্রম পরিচালনা করে থাকি। আমরা আশা করছি ৪১তম বিসিএসে আবেদনকারীর সংখ্যা সাড়ে ৪ লাখে গিয়ে পৌঁছাবে। আগামী বছরের মার্চে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে জানান তিনি।

বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৬৬ শূন্যপদে প্রার্থী নিয়োগ দিতে গত ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৫ ডিসেম্বর থেকে এই বিসিএসের জন্য আবেদন শুরু হয়। শনিবার ছিল অনলাইনে আবেদন করার শেষ সময়।

Facebook Comments Box

Posted ১০:৫৮ পিএম | শনিবার, ০৪ জানুয়ারি ২০২০

The Daily Sarod |