শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় ৯ জুলাই থেকে তিন দিনব্যাপী কবি আল মাহমুদ স্মরণোৎসব সমাজসেবা, বিশ্বভ্রমণ ও নেতৃত্বের স্বীকৃতি: রোটারির ডিস্ট্রিক্ট ৬৫-এর অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর হলেন আশিকুল সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাধ্যের মধ্যেই! খামেনির রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার লাখো মানুষের খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল যুক্তারষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ওয়ান ব্যাংক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আখাউড়ার যুবক নিহত বিতর্কিত সেই ওসি রাশেদকে কসবায় পদায়ন

এবার অনুসন্ধানী সাংবাদিকের চরিত্রে অভিনেতা অপূর্ব

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : 11:02 am

এবার অনুসন্ধানী সাংবাদিকের চরিত্রে অভিনেতা অপূর্ব

আবারও ওটিটি পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আগামী ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাচ্ছে অপূর্ব অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’। এতে তাকে দেখা যাবে একজন অনুসন্ধানী সাংবাদিকের চরিত্রে। সিরিজটি পরিচালনা করেছেন সালেহ সোবহান অনীম।
‘হেডলাইন’ এর মুক্তিকে সামনে রেখে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে ট্রেলার। সেখানে সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ, ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকা অনিয়ম-দুর্নীতি, ব্যক্তিগত সংকট এবং পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের আভাস পাওয়া গেছে। থ্রিলারধর্মী গল্পে সমসাময়িক বাস্তবতার প্রতিফলনও তুলে ধরা হয়েছে।
সিরিজটিতে ‘জহির’ নামের এক অনুসন্ধানী সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। চরিত্রটি নিয়ে তিনি বলেন, ‘জহির চরিত্রটার একটা দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। কখনো সে খুবই আবেগপ্রবণ আবার কখনো বাস্তবতার কঠিন মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একজন অভিনেতা হিসেবে এই ধরনের বহুস্তরীয় চরিত্র সবসময়ই আমাকে আকৃষ্ট করে।’
এর আগে ২০২৪ সালে ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা গিয়েছিল অপূর্বকে।
এদিকে, এই সিরিজের মাধ্যমে প্রায় তিন বছর পর ওটিটিতে ফিরছেন অভিনেত্রী আফসান আরা বিন্দুও। নতুন কাজটি নিয়ে তিনি আশাবাদী এবং দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন।
আট পর্বের ‘হেডলাইন’ এ অপূর্ব ও বিন্দুর পাশাপাশি অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানী ও জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

Facebook Comments Box

Posted ১১:০২ এএম | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

dainiksarod |